শিমলা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : অবিরাম বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রবিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, হিমাচল প্রদেশে রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে কুলুতে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়ে। সেই সময় আখাড়া বাজার এলাকায় কয়েকটি বাড়ির উপর পাহাড় থেকে ধস নেমে আসে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
