মুম্বই, ৭ সেপ্টেম্বর (হি.স.): ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তার মধ্যেই সুপার কাপের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। রবিবার এক বিবৃতির মাধ্যমে ফেডারেশন জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ।
এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শনিবার রাতে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে। ঠিক হয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। ফাইনাল হবে ২২ নভেম্বর। তবে প্রতিযোগিতা কোথায় হবে তা জানানো হয়নি। খুব শীঘ্রই এ নিয়ে ঘোষণা করা হবে।
প্রতিযোগিতায় ১৬টি দল চারটি গ্রুপে খেলবে। গ্রুপ পর্বের প্রথম চারটি দল সেমিফাইনালে যাবে।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, সোমবার থেকে সংশ্লিষ্ট ক্লাব গুলোকে এ নিয়ে জানানো হবে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
