বার্সিলোনা, ২ অক্টোবর (হি.স.): চলতি মরসুমে প্রথম হার হান্সি ফ্লিকের দল বার্সিলোনার। ঘরের মাঠে এগিয়ে গিয়েও জিততে পারল না তারা।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে পিএসজির কাছে ২-১ ব্যবধানে হেরেছে বার্সিলোনা।
শুরুতে বার্সিলোনাকে এগিয়ে দেন ফেররান তরেস। প্রথমার্ধের শেষ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুলু। ম্যাচের শেষ সময়ে পিএসজির হয়ে জয় সূচক গোলটি করেন গন্সালো রামোস।
এই জয়ে তিনে উঠে এলো পিএসজি। নিজেদের প্রথম দুই ম্যাচে জিতল গত আসরের চ্যাম্পিয়নরা। তবে গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ।
আর এই হারে ১৬ নম্বরে নেমে গেছে বার্সিলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের।
দিনের আরেক ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে গাব্রিয়েল মার্তিনেল্লি দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেছেন বুকায়ো সাকা। টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আর্সেনাল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
