ভোপাল, ৩০ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ভোপাল জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাতে দুই গাড়ির সংঘর্ষে প্রাণ হারায় ৪ জন। ঘটনাটি ঘটেছে বৈরাসিয়া-নাজিরাবাদ সড়কে । এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা বালাপুরার বাসিন্দা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শেওপুরের পাঁচজন ভোপালের কাছে অনুষ্ঠানবাড়ি থেকে রাতে গাড়িতে গ্রামে ফিরছিলেন। বৈরাসিয়ার কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত রফাকত গৌরীর স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
