তিরুপাথুর, ৩০ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুর তিরুপাথুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ। তার জেরে অন্তত ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। আহত আরও ৪০ জন। রবিবার এই দুর্ঘটনা ঘটে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাসের মধ্যে একটি বাস কারাইকুডির দিকে যাচ্ছিল এবং অন্যটি মাদুরাইয়ের দিকে যাচ্ছিল। তিরুপাথুরের কাছে বাস দু’টির সংঘর্ষ হয়। বাসের মধ্যেই আটকে পড়েন যাত্রীরা। প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের শিবগঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। পুলিশ জানাচ্ছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। দুর্ঘটনার অভিঘাত এমনই ছিল যে দুটি বাসেরই একাংশ দুমড়ে মুচড়ে যায়৷ দুর্ঘটনাগ্রস্ত বাসগুলির ভিতরে আটকে পড়েন বহু যাত্রী৷
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
