ভুবনেশ্বর, ২৭ জুলাই (হি.স.): গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতির মুখে ওড়িশা। এই আশঙ্কা থেকে সেই রাজ্যের প্রশাসন সুবর্ণরেখা, জলাকা ও বৈতরণী নদীর বাড়তে থাকা জলস্তরের দিকে কড়া নজর রাখছে।
জানা গেছে, বিপদসীমার উপর দিয়ে বইছে বৈতরণী নদীর জল। তীরবর্তী জাজপুর ও ভদ্রক জেলায় তাই সতর্কতা জারি করা হয়েছে। জলাকা নদীর জলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বালেশ্বরের বাস্তা ব্লকের একাধিক এলাকা থেকে বাসিন্দাদের সরানো হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
