নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবসে সাহসী বাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় সিআরপিএফ-এর অবদান প্রশংসনীয়। রবিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, প্রতিষ্ঠা দিবসে সমস্ত সিআরপিএফ কর্মীদের প্রতি আমার শুভেচ্ছা। এই বাহিনী আমাদের নিরাপত্তা ব্যবস্থায়, বিশেষ করে অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জিং দিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিআরপিএফ কর্মীরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিজেদের কর্তব্য, সাহস এবং অবিচল প্রতিশ্রুতির জন্য ছাপ রেখেছেন। মানবিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতেও তাঁদের অবদান প্রশংসনীয়।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
