কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টি থামতেই গুমোট ও অস্বস্তিকর গরমও অনুভূত হচ্ছে কলকাতায়। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে আগামী কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
