লখনউ, ২১ জুন (হি.স.): শনিবার একাদশতম আন্তর্জাতিক যোগ দিবসে গোমতীনগরে পুলিশের সদর দফতর প্রাঙ্গণে যোগব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর প্রদেশ পুলিশের মহানির্দেশক (ডিজিপি) রাজীব কৃষ্ণের সঙ্গে পুলিশের সদর দফতরের বিভিন্ন শাখার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মীরাও অংশগ্রহণ করেন।
যোগা অনুশীলনের সময় সেরা যোগব্যায়ামকারী অতিরিক্ত পুলিশ মহানির্দেশক রাজকুমারকে প্রথম স্থান, পুলিশ প্রশিক্ষণের মহানির্দেশক শ্রীচন্দ্র প্রকাশকে দ্বিতীয় স্থান এবং অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ আধিকারিক পূর্ণেন্দু সিংকে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত করা হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কৃষ্ণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী অফিসারদের পুরস্কার তুলে দেন।
ডিজিপি যোগব্যায়াম অনুশীলন কর্মসূচিতে উপস্থিত পুলিশ কর্মীদের যোগব্যায়ামের গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে সচেতন করেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করতে উৎসাহিত করেন।
—————
হিন্দুস্থান সমাচার / পাপিয়া
