পটনা, ২ জুলাই (হি.স.) : বিহারের নওয়াদা জেলাতে বুধবার সকালে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। নিহতের নাম রাজু রবিদাস (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে , পাথর ও ইট দিয়ে মাথা থেঁতলে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃত রাজু কিছুদিন আগেই হরিয়ানার একটি ইঁটভাটায় শ্রমিকের কাজ সেরে বিহারে নিজের গ্রামে ফিরেছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে ,মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান রাজুর মা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন বুধবার সকালে নদীতে তাঁর রক্তাক্ত দেহ ভেসে ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাজুর মা দাবি করেছেন, এটি পরিকল্পিত খুন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
