কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : কলকাতা শহরের রাস্তাঘাট পাঁচদিনের মধ্যেই মেরামত করা সম্ভব। তবে একটানা রোদ দরকার। রাস্তাঘাট প্রসঙ্গে এমনটাই বললেন মেয়র ফিরহাদ হাকিম। বলেছেন যদিও তা অবিলম্বে সংস্কারের প্রতিশ্রুতি ও দিয়েছেন – মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য, কলকাতা পুরসভা ‘কে আগামী দুই সপ্তাহ বা ১৫ দিনের মধ্যেই রাস্তা ঘাট সংস্কারের প্রশ্নে সাম্প্রতিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের। এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন মহানাগরিক। তিনি আরও বলেন, একটানা ৫ দিন রোদ আর শুকনো আবহাওয়ার পরিবেশ থাকলে এক সপ্তাহ সময় ও লাগবে না। আনোয়ার শাহ রোড সত্যি খারাপ হয়েছে। জরুরি ভিত্তিতে সংংস্কার দরকার তা মানলেন মেয়র এবং বলেছেন রাস্তা মেরামতির জন্যে সময় প্রয়োজন। বৃষ্টি হল প্রধান শত্রু পিচের। কলকাতার রাস্তার নিচে পলিমাটি। যার ফলে রাস্তা বর্ষাকালীন সময়ে বসে যায়। মাটি খুব নরম। জলধারণ ক্ষমতা নেই। এ প্রসঙ্গে মেয়রের কটাক্ষ – অন্য শহরেও জল জমেছে। বর্ষাকালের স্বাভাবিক ছবি এমন। আমেদাবাদে, সুরাট, দিল্লি, বেঙ্গালুরু’তে বৃষ্টি হচ্ছে। সেখানে আদালতের নির্দেশ নেই এমন কিছু। কলকাতা হাইকোর্ট এ বিষয়ে সক্রিয়। এ জন্যে সাধুবাদ জানান মেয়র।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
