

উত্তর ২৪পরগনা, বসিরহাট, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গৌড়েশ্বর নদীর রূপামারি খেয়া ঘাটে নৌকা ডুবি । অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গৌড়েশ্বর নদীর রূপামারি খেয়া ঘাটের কাছে ভয়াবহ নৌকা ডুবির ঘটনা ঘটে। শুক্রবার যাত্রী পারাপারের নৌকা ঘাটের কাছে এসে ডুবে যায়। সে সময় নৌকায় প্রায় ৮০ জনের মতো যাত্রী ছিলো। তবে ঘাটের কাছেই ডুবে যাওয়ায় ,বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। তড়িঘড়ি স্থানীয় লোকজন ও মাঝিভাইদের তৎপরতায় যাত্রীদের ডাঙ্গায় তোলা হয়। তবে হতাহতের কোন খবর নেই।
সূত্র মারফত জানা যায়, এদিন রূপামারিতে টুসু মেলাকে কেন্দ্র করে মোরগ লড়াইয়ে হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার হচ্ছিল। যাত্রী পারাপারে মানুষের চাপ থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে আরও জানা যায্ যাত্রী পারাপারে লোকজনের চাপ থাকলেও কোনও প্রশাসনিক তৎপরতা ছিল না।
হিন্দুস্থান সমাচার। এ. গঙ্গোপাধ্যায়।
