মাদ্রিদ, ১৯ জানুয়ারি (হি.স.): ডার্বি ম্যাচে আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়াম মেত্রোপলিতানোর গেটে স্বাগতিক দলের কয়েকজন সমর্থক চিৎকার করে বলছিল, ‘ভিনিসিউস, তুমি বানর।’ এইরকমই অভিজ্ঞতা হয়েছিল গত সেপ্টেম্বরের ডার্বিতেও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এ নিয়ে অনেক জল গড়ালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গতকাল ডার্বি ম্যাচে স্পেনের মাঠে ফের বর্ণবাদী আচরণের শিকার হলেন ভিনিসিউস।
উল্লেখ গত বছর জানুয়ারিতে রিয়ালের অনুশীলনের সময় মাঠের সামনে একটি সেতুতে ভিনিসিউসের জার্সি পরানো একটি কালো প্রতিকৃতি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় জন্য সেবার চারজনকে আটক করে বড় অঙ্কের জরিমানা করা হয় এবং তাদের সব ধরনের ভেন্যু থেকে নিষিদ্ধ করা হয় দুই বছরের জন্য।
ফিফার এত কিছু পদক্ষেপ নেওয়ার পরেও থামছে না আতলেতিকোর উগ্র সমর্থকদের এই ধরনের ব্যবহার। আবার গতকাল ডারবি ম্যাচের আগে ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী শ্লোগান দিয়েছেন তারা। খেলার পুরোটা সময় আতলেতিকোর সমর্থকরা উত্যক্ত করেছে ভিনিসিউসকে, দিয়েছেন দুয়ো।
মেত্রোপলিতানোয় এই তিক্ত অভিজ্ঞতা আবারও বুঝিয়ে দিচ্ছে ফুটবলে বর্ণবাদের শেকড় অনেক গভীরে।
ফিফা এবার কি করবে?
হিন্দুস্থান সমাচার /শান্তি
