মাদারিহাট, ১৩ অক্টোবর (হি. স.) : পুজোর আগেই বন্ধ হয়ে গেল মাদারিবহাটের মুজনাই চা বাগান। শুক্রবার ভোরে বাগান বন্ধের নোটিশ দিয়ে অফিসে তালা লাগিয়ে চলে যান বাগান কর্তৃপক্ষ।কর্মহীন হয়ে পড়লেন ৯৯৯ জন শ্রমিক।
তার আগে বোনাসের দাবিতে সরব হয়েছেন মুজনাই চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার থেকে কর্মবিরতি চলছিল মুজনাই চা বাগানে। এরইমধ্যে ‘সাসপেন্স অফ ওয়ার্ক’ নোটিশ ঝুলিয়ে বেপাত্তা মালিক। শুক্রবার ভোরে ম্যানেজার অনিন্দ্য বাগচী ‘সাসপেন্স অফ ওয়ার্ক’ নোটিশ ঝুলিয়ে অফিসে তালা লাগিয়ে চলে যান।
হিন্দুস্থান সমাচার / সোনালি
