দেহরাদূন, ২ অক্টোবর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তীতে বৃহস্পতিবার তাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর ‘জয় জওয়ান, জয় কিষান’ ধ্বনি দেশকে স্বাবলম্বী ও ঐক্যবদ্ধ করে তুলেছিল। তাঁর সরল জীবনযাপন ও দেশপ্রেম প্রজন্মব্যাপী আজও অনুপ্রাণিত করছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
