কলকাতা, ১ আগস্ট (হি.স.): জল জমার প্রতিবাদে পথ অবরোধ। দিনভর বৃষ্টিতে ভাটপাড়া পুরসভার ৩৫টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা জলমগ্ন। এর মধ্যে ৩১ এবং ৩৩ নম্বর ওয়ার্ডের অবস্থা শোচনীয়। প্রতিবাদে শুক্রবার পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, এলাকার বাসিন্দাদের অনেকের বাড়িতে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। প্রতিবাদে শুক্রবার কাঁকিনাড়া-পানপুর মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শেষে ভাটপাড়া পুরসভার স্থানীয় কাউন্সিলারের আশ্বাসে অবরোধ ওঠে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
