নদিয়া, ৯ ডিসেম্বর (হি. স.) : নদিয়ার তাহেরপুরের বাদকুল্লায় ৪৯ বছর বয়সী হোটেল মালিককে গুলি করে খুন করা হয়েছে। নিহতের নাম রাজা ভৌমিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজা ভৌমিক তাঁর বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথাবর্তা বলছিল। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ পান পরিবারের সদস্যরা। রাজার স্ত্রী দরজা খুলতেই তিনজন লোক বাড়িতে ঢুকে পড়ে। কিছু বোঝার আগেই বাড়ির মালিক রাজা ভৌমিককে গুলি করে হত্যা করা হয়। কেন তাকে গুলি করেছে দুস্কৃতীরা তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে এ খবর লেখা পর্যন্ত খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর রাজ্য সড়কের তাহেরপুর এলাকায় রাজা ভৌমিকের একটি হোটেল রয়েছে। শনিবার রাজা ভৌমিকের শ্যালক দীপক দেবনাথ বলেন, রাতে আমার ভাগ্নে ফোন করেছে। তিনি আমাকে দ্রুত হাসপাতালে আসতে বললেন। তিনজন ঘরে ঢুকে গুলি চালায়। তারা কেন গুলি করেছে তা আমি জানি না।
হিন্দুস্থান সমাচার / সোনালি
