রাঁচি, ৩ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় ক্ষতিগ্রস্ত ৯১টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে হাইকোর্ট। মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ক্ষতিগ্রস্ত ৯১টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের মূল্য ধার্য হয়েছে ৫১ লক্ষ ৫৩ হাজার টাকা।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ- এর সমর্থনে একটি মিছিল বের করা হয়েছিল। এই সময় মিছিলে পাথর ছোড়া হয়। যাকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে । সেদিন সাম্প্রদায়িক হিংসার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই হিংসার ফলে ৯১ পরিবার অত্যন্ত প্রভাবিত হয়। এদের ক্ষতিপূরণের জন্য হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই শুক্রবার ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দেয় হাইকোর্ট।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
