বাড়মের, ২৩ জুন (হি.স.): রাজস্থানের বাড়মের জেলাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , রবিবার গভীর রাতে জাতীয় সড়কে গান্ধব গ্রামের কাছে। জানা গেছে , একটি যাত্রীবোঝাই টেম্পো ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত।
এক পুলিশ আধিকারিক জানান , যাত্রিবাহি টেম্পোটি সাঁচোর থেকে রামজী কি গোল যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদের দেহ উদ্ধার করে আহত ৪ জনকে হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান , ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক ট্রেলার চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
