জলপাইগুড়ি, ১৪ জানুয়ারি (হি. স.) : জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম প্রকাশ স্বর্ণকার ও অনুরাগ স্বর্ণকার। দুজনেই বিহারের বাসিন্দা।
ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস রবিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় একটি ছোট গাড়ি ইন্দিরা মোড়ে থামানো হয়। তাকে থামিয়ে তল্লাশি করলে গাড়িতে থাকা গোপন চেম্বার থেকে ২৩ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর গাড়ির চালকসহ দুইজনকে আটক করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
