হারদোই, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের হারদোই জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , বুধবার গভীর আরওয়াল থানার অন্তর্গত এলাকার
কুসুমখোর–শ্রীমাউ সড়কে।
পুলিশ সূত্রে জানা গেছে , রাস্তার ধরে পলিথিন টাঙিয়ে ঘুমোচ্ছিলেন এক পরিবার। সেই সময় দ্রুতগতিতে আসা এক গাড়ি তাঁদের ওপর দিয়ে চলে যায়। ঘটনায় এক মা ও তাঁর ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন এক প্রবীণ ব্যক্তিও।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান , জসমই গ্রামের কৃষক ইন্দ্রপাল রাস্তার পাশে অস্থায়ীভাবে পরিবারের সঙ্গে থাকতেন। বুধবার রাতে তাঁর স্ত্রী গায়ত্রী (৩০) ও ছেলে প্রিন্স (৭) পলিথিন টাঙিয়ে ঘুমোচ্ছিলেন। পাশে শুয়ে ছিলেন তাঁর দাদা কৃষ্ণকুমার (৬০)। আচমকা দ্রুতগতিতে আসা গাড়ি তিনজনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গায়ত্রী মারা যান। প্রিন্সকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কৃষ্ণকুমারের চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পলাতক গাড়ি ও চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
