খানাকুল, ১৭ আগস্ট (হি. স.) : তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল, পরিস্থিতি সামলাতে গিয়ে আহত দুই পুলিশ কর্মী। ঘটনাস্থলেই বিশাল পুলিশ বাহিনী। হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুলে তৃণমূল ও বিজেপির মধ্যে এক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে এলাকা। তৃণমূলের মিছিলে বিজেপির বিরুদ্ধে ইঁট ছোঁড়ার অভিযোগ রয়েছে। এর পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ রয়েছে। এর জেরে ঘটনাস্থলেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
খানাকুলের পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত বাইক মিছিল করে তৃণমূল কংগ্রেস।অভিযোগ, মিছিল যখন বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পৌঁছয় তখন সেখান থেকে তৃণমূলের মিছিলে ইঁট পাটকেল ছোঁড়া হয়েছে। ঘটনাটির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বলপাই এলাকায় পাল্টা অবস্থান – বিক্ষোভে বসে পড়ে তৃণমূল কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
