খড়গপুর, ২৩ আগস্ট (হি.স.): খড়গপুর আইআইটিতে ভর্তি হতে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ ১৯ বছরের তরুণ অর্জুন পাটিল। পরিবারের দাবি, গত ২০ অগস্ট শালিমার এক্সপ্রেসে চেপে ছেলে অর্জুন পাটিল (১৯)-কে আইআইটি খড়্গপুরে ভর্তি করতে যাচ্ছিলেন রবীন্দ্র কুমার পাটিল নামে ৬২ বছরের প্রবীণ। কিন্তু ২১ আগস্ট ট্রেন যখন ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে পৌঁছয়, সেই সময়ে অর্জুন মোবাইল চার্জে বসিয়ে বাথরুমে গিয়েছিলেন। তার পরে আর তিনি ফেরেননি বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই খড়্গপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করেন রবীন্দ্র কুমার।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
