নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): জাতীয় মহাকাশ দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চন্দ্রযান-৩ মিশনকে সফল করে তোলা মহাকাশ বিজ্ঞানী ও প্রকৌশলীদের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শাহ লেখেন, এই মিশন মহাকাশ অনুসন্ধানে নতুন সীমানা উন্মোচন করেছে এবং দেশের তরুণদের মধ্যে উদ্ভাবন ও উদ্দেশ্যের এক নতুন চেতনা জাগিয়ে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, ভারতের আকাঙ্খাকে বাস্তবে রূপান্তরিত করতে ইসরো চন্দ্রযান-৩ এবং আদিত্যের মতো মিশন চালিয়ে যাবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
