গাজিয়াবাদ, ১৯ আগস্ট (হি.স.): পথকুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান উত্তর প্রদেশ পুলিশের এক মহিলা সাব-ইনস্পেক্টর। সেই সময়ে পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার গাজিয়াবাদের ঘটনা।
জানা গেছে, এদিন দুপুরে ২৫-এর রিচা সচান ডিউটি সেরে কবি নগর থানা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রিচাকে সর্বোদয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কানপুরের বাসিন্দা রিচা ২০২৩ সালে সাব-ইনস্পেক্টর হিসেবে নিযুক্ত হন। তিনি শাস্ত্রী নগর আউটপোস্টে কর্মরত ছিলেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
