কলকাতা, ১৫ আগস্ট (হি. স.): ঋষি অরবিন্দের জন্মজয়ন্তী পালিত হচ্ছে গোটা দেশজুড়ে। এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফেও এই দিনটি স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুক্রবার সোশ্যাল মিডিয়া’তে লিখেছেন, বঙ্গ সংস্কৃতির অন্যতম উদ্গাতা, জাতীয়তাবাদী চিন্তনের পুরোধা ও মানবতার পূজারী ঋষি অরবিন্দের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
