মৈনপুরী, ১ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। জন্মদিন সেরে ফিরছিলেন পরিবারের সদস্যেরা। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক পরিবারের ৫ জনের। মৃতদের সকলেই একই পরিবারের। ঘটনাটি ঘটেছে,শুক্রবার দুপুরে বেওয়ার থানার অন্তর্গত নাগলা তাল গ্রামের কাছে।
পুলিশ সূত্রে জানা গেছে , হরিপুর ক্যাথোলি গ্রামের বাসিন্দা দীপক চৌহান (৩৬) তাঁর স্ত্রী পুজা (৩৪), দুই মেয়ে আর্শি (৯) ও আর্যা (৪), এবং দিদি সুজাতা (৫০)-কে নিয়ে আগ্রা থেকে ফিরছিলেন। নাগলা তাল গ্রামের কাছে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো লেনে চলে যায়। ঠিক সেই সময় একটি ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। গাড়িতে থাকা দীপকের বড় মেয়ে আরাধ্যা (১১) গুরুতর আহত হয়। তাঁকে স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
