কলকাতা, ২৫ জুন (হি. স.) : উত্তরবঙ্গের – আলিপুরদুয়ার, নতুন জেলার জন্ম হয় – ২৫ জুন, ২০১৪ সালের এই দিনে প্রতিষ্ঠা হয়েছে। সেই বিচারে বুধবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে। মূলতঃ এর পরিপ্রেক্ষিতেই সেখানকার বিধায়ক সুমন কাঞ্জিলালের হাতে মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শুভেচ্ছা পত্র পৌঁছেছে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের নিজস্ব চেম্বারে আনুষ্ঠানিকভাবে তা তুলে দেন। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জি ও মহম্মদ আলিও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালে জুন মাসের চতুর্থ সপ্তাহে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন জেলার ঘোষণা করেন। সেইদিক থেকে প্রতিষ্ঠা দিবসের বুধবারের অনুষ্ঠান বেশ তাৎপর্যপূর্ণ। ডুয়ার্স কন্যাতে রয়েছে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান। এই মুহূর্তে জেলাশাসকের তরফে সবরকম আয়োজন করা হয়েছে। এদিকে, বিভিন্ন স্থায়ী কমিটির বৈঠক চলছে বিধানসভায়। এর পরিপ্রেক্ষিতেই একাধিক বিধায়ক এদিন হাজির রয়েছেন বিধানসভাতে। বিধায়ক সুমন কাঞ্জিলাল পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান তিনিও বৈঠকে যোগ দিতে উপস্থিত রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
