কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): এক শিশুকে অপহরণের ঘটনায় এক অধ্যাপিকা এবং তাঁর মেয়ে-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে কসবা থানা এলাকার কসবা রোড থেকে তাঁদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ওই শিশুকে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অরুণিমা চন্দ, অনুষ্কা চন্দ চৌধুরী এবং অনুপভ চন্দ। অরুণিমা কলেজের অধ্যাপিকা। দিনকয়েক আগে দমদম স্টেশন থেকে ওই শিশুকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরের দিন সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
