বাজারিছড়া (অসম), ৩০ সেপ্টেম্বর (হি.স.) : আজ মঙ্গলবার সন্ধ্যা য় আচমকা প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শ্ৰীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া ব্লকের সলগই বাজার সর্বজনীন দুর্গা পূজা মণ্ডপ।
আজ সন্ধ্যায় আচমকা নেমে আসে ভারী বৃষ্টিপাত। সঙ্গে ঝড়। ঝড়ের কবলে পড়ে অস্থায়ী পুজো মণ্ডপের সম্মুখভাগের একাংশ ভেঙে পড়ে। তবে মণ্ডপে অধিষ্ঠিত মা দুর্গা প্রতিমার কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, আচমকা ঝড়-বৃষ্টির কবলে পড়ে এলাকার আরও কয়েকটি পুজো মণ্ডপের ক্ষতি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস
