গোসাবা, ১৭ অক্টোবর (হি.স.): অমাবস্যায় ভরা কটালের জেরে ধস নামল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কালিদাসপুরে। সোমবার রাতে ৯ নম্বর কালীদাসপুর গ্রামের নদী বাঁধে ধস নামে। প্রায় দেড়শো মিটারের বেশি এলাকা জুড়ে ধস নামায় চাষের জমি, পুকুর জলমগ্ন হয়ে পড়েছে।
খবর পেয়ে সোমবার রাত থেকেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন সেচ দফতরের কর্মীরা। এদিকে, নদী বাঁধে ধস নামার জেরে প্রবল দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
