কলকাতা, ২৩ জুন (হি.স.): সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রাখা হয়েছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়৷ মঙ্গলবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
