শ্রীনগর, আগামী ১০ মার্চ পর্যন্ত মূলত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১০ মার্চ পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে, ১২ মার্চের পর আবহাওয়া বদলাবে উপত্যকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ থেকে ১৪ মার্চের মধ্যে কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদরা স্পষ্টভাবে জানিয়েছেন, ১০ মার্চের আগে আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, শুষ্ক আবহাওয়ার কারণে জম্মু ও কাশ্মীরের সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শুধুমাত্র পহেলগাম ও গুলমার্গে এখনও ঠান্ডা রয়েছে, এই দুই জায়গা ছাড়া সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কাশ্মীরের আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে ভ্রমণকারী এবং পর্যটকদের সেই অনুযায়ী পরিকল্পনা করার এবং প্রশাসন ও ট্রাফিক পুলিশ বিভাগের জারি করা পরামর্শগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
