সুলতানপুর, ১ মে : উত্তর প্রদেশের সুলতানপুর সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন বিজেপি প্রার্থী মানেকা গান্ধী। বুধবার মনোনয়ন পত্র পেশ করেন এই আসনের বর্তমান সাংসদ ও বিজেপি প্রার্থী মানেকা গান্ধী। সুলতানপুর আসনে মানেকা গান্ধীর প্রতিদ্বন্দ্বী হলেন সমাজবাদী পার্টির ভীম নিশাদ। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে সুলতানপুরে, এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে।
মানেকা গান্ধী বলেছেন, এটি সবসময় একটি প্রতিযোগিতা, কিন্তু আমি মনে করি আমরা জিতব। এবার কম চ্যালেঞ্জ। আমেঠি এবং রায়বরেলি থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, মনোনয়নের জন্য মাত্র দু’দিন বাকি আছে, আমি জানি না তাঁরা কখন (নাম) প্রকাশ করবে।
