উত্তরকাশি, ২৯ নভেম্ব র (হি.স.) : উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি এদিন চিনিয়ালিসাউর কমিউনিটি হেলথ সেন্টারে গিয়ে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের হাতে চেক হস্তান্তর করেন। সকলের কুশল কামনা করেছেন মুখ্যমন্ত্রী ধামি। উদ্ধার হওয়া শ্রমিকদের আত্মীয়দের সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী ধামি।
পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত শ্রমিকের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁরা সবাই ভালো আছেন। প্রধানমন্ত্রী, একজন অভিভাবকের মতো, শ্রমিকদের কল্যাণের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। আমরা সৌভাগ্যবান যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি মানুষ নিরাপদ আছেন। প্রতিটি শ্রমিক যে সাহস দেখিয়েছেন সেজন্য আমরা সবাইকে পুরস্কার হিসেবে অর্থ প্রদান করেছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সমস্ত কর্মীকে এইমস ঋষিকেশে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।.
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
