রাজগড়, ২৯ নভেম্বর (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে মধ্যপ্রদেশের পাপদেল গ্রামের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে স্মাক সহ এক যুবককে আটক করেছে ভোজপুর থানার পুলিশ। ধৃত যুবক শিবপুরীর বাসিন্দা ২১ বছর বয়সী সত্যম তোমর। তার পকেটে থাকা ৬ গ্রাম স্মাক উদ্ধার করে হয়েছে। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে। বুধবার পুলিশ এনডিপিএস আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এদিন এসআই রমেশ জাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাপদেল গ্রামের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সত্যম তোমর কে আটক করা হয়েছে । তার কাছ থেকে ষাট হাজার টাকার মূল্যের ছয় গ্রাম স্মাক উদ্ধার করা হয়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ৮/২১ এনডিপিএস আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার/ সোনালি
