লেহ, ২৬ সেপ্টেম্বর (হি.স.): লেহ-তে হিংসাত্মক ঘটনার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও চাপা উত্তেজনা রয়েছে। জারি রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। জমায়েত নিষিদ্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় লেহ-র বাজার একেবারেই শুনশান ছিল।
গত ২৪ সেপ্টেম্বর হিংসা ছড়িয়ে পড়ে। সেই হিংসায় একাধিক মৃত্যুও হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ১৬৩ ধারা কার্যকর রয়েছে। পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনও মিটিং, মিছিল, সমাবেশ করা যাবে না
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
