নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ১০ দিনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের জন্য সরকারি বাসস্থান বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে ওই মামলার শুনানি ছিল। আম আদমি পার্টির তরফে আইনজীবী রাহুল মেহরা দাবি করেন, অরবিন্দ কেজরিওয়াল ৭ বা ৮ টাইপের বাংলো পাওয়ার অধিকারী। সেটা সরকার নামিয়ে আনতে পারে না। আদালতও বিষয়টি ঝুলিয়ে না রাখতে বলে। এর পরেই তুষার মেহতা জানান, ১০ দিনের মধ্যেই সরকারি বাসস্থান পাবেন কেজরিওয়াল।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
