নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়া দশমী উপলক্ষে দেশের নাগরিকদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিজয়া দশমী হলো মন্দ ও মিথ্যার উপর ভালো ও ন্যায়ের বিজয় উদযাপন। সাহস, প্রজ্ঞা এবং ভক্তি সর্বদা আমাদের পথ দেখাক। ভারতের আমার সহ-নাগরিকদের বিজয়া দশমীর শুভেচ্ছা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
