নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : স্বামী বিবেকানন্দের গুণাবলীকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাতীয় যুব উৎসবেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের নাসিকে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতীয় আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করার জন্য স্বামী বিবেকানন্দকে শত শত প্রণাম। তাঁর চিন্তা ও বার্তা, শক্তি ও উদ্দীপনায় পরিপূর্ণ। যা যুগে যুগে তরুণদের কিছু করতে অনুপ্রাণিত করবে। এছাড়াও, বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আমি আগামীকাল মহারাষ্ট্রের জনগণের মধ্যে থাকার অপেক্ষায় আছি। নাসিকে জাতীয় যুব উৎসবে অংশ গ্রহণ করবো। এরপর মুম্বই পৌঁছে সেখান থেকে অটল সেতুতে নবি মুম্বই যাত্রা করবো
হিন্দুস্থান সমাচার / সোনালি
