নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): সামান্য কমলো যমুনা নদীর জলস্তর, তবুও এখনও বিপদসীমার ওপরেই রয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লিতে যমুনার জলস্তর সামান্য হ্রাস পেয়েছে, সকাল ৮টায় পুরাতন রেলওয়ে সেতুতে ২০৭.৪৭ মিটার রেকর্ড করা হয়েছে, যা সকাল ৬টা এবং ৭টায় ২০৭.৪৮ মিটার ছিল। তবে, যমুনার জলস্তর এখনও ২০৫.৩৩ মিটার বিপদ চিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় এমনিতেই বন্যা পরিস্থিতি দিল্লিতে। দিকে দিকে জল জমে গিয়েছে, জনবসতিপূর্ণ এলাকা জলের তলায়। যমুনার জলস্তর আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি বেগতিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
