নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): শুক্রবার বিহার ও ওড়িশা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুর ১২টায় বিহারের সিওয়ানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে তাঁর।
জানা গেছে, এরপর বিকেল ৩.৪৫-এ ওড়িশার ভুবনেশ্বরে রোড শো করার কথা নরেন্দ্র মোদীর। তারপরে বিকেল ৪.১৫–এ যোগ দেবেন রাজ্যে বিজেপি সরকারের একবছর পূর্তি অনুষ্ঠানে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
