শিলং, ১০ নভেম্বর (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে মাদক ব্যবসায় জড়িত এক মহিলাকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ শুক্রবার জানিয়েছে, ওই মহিলাকে সুইপার লাইন থেকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে, এই মাদক সরবরাহকারী মহিলা শিলংয়ের শহুরী এলাকায় যুবকদের কাছে মাদক বিতরণ করছে। এরপরেই ওই ভাইরাল ভিডিওর ভিত্তিতে তদন্ত করতে গিয়ে ধরা পড়েন ওই মহিলা। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
