নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিজের আপন মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, এখন পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক বলছেন, জঙ্গলরাজ কেমন হয়, ঠিক মমতা ‘নৈরাজ্যবাদী’ ব্যানার্জির মতো। মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ভালোবাসেন, কিন্তু সৎ প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। তিনি রোহিঙ্গাদের নিজের আপন মনে করেন, কারণ তারাই তার ভবিষ্যৎ ভোট ব্যাংক। কিন্তু যখন কোনও ব্যক্তি সততার সঙ্গে জনগণের সেবা করেন এবং ভারতের মানুষ তাকে আশীর্বাদ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তা সহ্য করতে পারেন না। সেই কারণেই সাংবিধানিক পদে বসে একজনকে গালি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা উদ্বেগজনক ও অশোভন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
