শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.): তীব্র শৈত্যপ্রবাহের মধ্যেই মঙ্গলবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে কাশ্মীর উপত্যকায়। সোমবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, বছরের এই সময়ে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।
তাপমাত্রার পারদ সামান্য চড়লেও, কাশ্মীরে এখনও কনকনে ঠান্ডা বজায় রয়েছে। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৫.৩ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ কাশ্মীরের কোকারনাগেও আগের রাতের তাপমাত্রা বেড়েছে, সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গ-এ আগের রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.১ ডিগ্রি সেলসিয়াস।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
