নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের মর্যাদাপূর্ণ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেছেন। অর্জুন পুরস্কার পেয়েছেন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার আর বৈশালী এবং ক্রিকেটার মহম্মদ শামি। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেছেন ওজস প্রবীণ দেওতালে। এছাড়াও অর্জুন পুরস্কার পেয়েছেন প্যারা তিরন্দাজ শীতল দেবী।
ক্রিকেটার মহম্মদ শামি, দাবা খেলোয়াড় আর বৈশালী, তীরন্দাজ ওজস প্রভিন দেওতালে এবং অদিতি গোপীচাঁদ স্বামী, গলফার দীক্ষা ডাগর এবং কাবাডি খেলোয়াড় পবন কুমার এবং রিতু নেগি অর্জুন পুরস্কার পেয়েছেন। এছাড়াও হকি খেলোয়াড় কৃষাণ বাহাদুর পাঠক ও পি সুশীলা চানু, খো-খো খেলোয়াড় নাসরিন, লন বোলস খেলোয়াড় পিঙ্কি, শ্যুটার ঐশ্বর্য প্রতাপ সিং ও এশা সিং, স্কোয়াশ খেলোয়াড় হরিন্দর পাল সিং সান্ধু, টেবিল টেনিস খেলোয়াড় আয়হিকা মুখার্জি, কুস্তিগীর কুমার সানিল ও অ্যান্টিলা। উশু খেলোয়াড় এন রোশিবিনা দেবী, প্যারা আর্চার শীতল দেবী এবং প্যারা ক্যানোয়িং খেলোয়াড় প্রাচি যাদব অর্জুন পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন।
রেসলিং কোচ ললিত কুমার, দাবা কোচ আর বি রমেশ, প্যারা অ্যাথলেটিক্স কোচ মহাবীর প্রসাদ সাইনি, হকি কোচ শিবেন্দ্র সিং এবং অন্যান্যদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ব্যাডমিন্টনের জন্য মঞ্জুষা কানওয়ার, হকির জন্য বিনীত কুমার শর্মা এবং কাবাডির জন্য কবিতা সেলভারাজকে ক্রীড়া ও গেমসে আজীবন কৃতিত্বের জন্য ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
