নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): রাখি বন্ধন উৎসবে শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে স্কুলের ছোট পড়ুয়াদের সঙ্গে রাখি উৎসবে শামিল হন প্রধানমন্ত্রী। ছোটরা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন।
শনিবার দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। এদিন সকালেই দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে নিজ বাসভবনেই ক্ষুদেদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে শামিল হন প্রধানমন্ত্রী।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
