নাইরোবি, ৯ আগস্ট (হি. স.) : দক্ষিণ-পশ্চিম কেনিয়ায় আত্মীয়দের বাড়ি থেকে ফেরার পথে একটি স্কুল বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। ৮ আগস্ট কিসুমুতে কপটিক গোলচত্বরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
হোমা বে-এর গভর্নর গ্ল্যাডিস ওয়াঙ্গা কিসুমু বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে ওয়াঙ্গা বলেছেন যে দুর্ঘটনায় ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং একটি শিশু ঘটনাস্থলেই মারা গেছেন, এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালে মারা গেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি
