ফরিদাবাদ, ২১ জুন (হি.স.): শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন ফরিদাবাদের অরুণ জেটলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট-এ যোগ অনুশীলনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মোদী সরকারের উদ্যোগে ২০১৫ সালে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক যোগ দিবস। এবার তার দশ পেরিয়ে এগারোয় পা। যোগব্যায়ামের নানাবিধ উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালন হয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
