নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): শনিবার ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসেবে দিল্লির সংসদ প্রাঙ্গণে যোগ দিবসের অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা অংশগ্রহণ করেন। তিনি সংসদ প্রাঙ্গণে যোগ দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দেন। সাংসদ, লোকসভা ও রাজ্যসভা সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত যোগ অনুশীলনে অংশগ্রহণ করেন।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, আন্তর্জাতিক যোগ দিবসে আমি শুভেচ্ছা জানাই। যোগ এখন মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আধুনিক বৈজ্ঞানিক বিশ্বেও যোগের গুরুত্ব ব্যাপকভাবে স্বীকৃত। যোগ ভারতের ঐতিহ্য। বিশ্বও এর বৈজ্ঞানিক গুরুত্ব স্বীকার করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
